রায়গঞ্জ: ‘নমামি ভারতম্’-এ রায়গঞ্জে গর্জে উঠল সমবেত কণ্ঠ—১৫০ বছরে বন্দেমাতরমের আবেগ
‘বন্দেমাতরম্’-এর ১৫০তম বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার ‘নমামি ভারতম্’ কর্মসূচির আয়োজন হল রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরে। বাংলা ও ইংরেজি মাধ্যমের ছাত্রছাত্রীরা সমবেত কণ্ঠে সম্পূর্ণ ‘বন্দেমাতরম্’ গান পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠিত হয় দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যাভারতী পূর্ব ক্ষেত্রের কার্যকারিণী সদস্য দিবাকর ঘোষ, উত্তরবঙ্গ সংগঠন সম্পাদক রমাকান্ত মহন্ত, সারদা সেবা ট্রাস্টের চেয়ারম্যান অপূর্ব কুমার দাস-সহ বিশিষ্টরা।