রায়গঞ্জ: তেরঙা ঢেউয়ে ভাসল রায়গঞ্জ, যুবসমাজের উপস্থিতিতে জেলা বিজেপির মেগা শো’
উত্তর দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে শুক্রবার বিকাল সাড়ে তিনটায় রায়গঞ্জ স্টেশন চত্বর থেকে 'হোলো তিরঙ্গা যাত্রা' শুরু হয়। বিধানমঞ্চে গিয়ে শেষ হয় এই কর্মসূচি। উপস্থিত ছিলেন জেলা সভাপতি নিমাই কবিরাজ, শ্যামচাঁদ ঘোষ-সহ নেতৃবৃন্দ। প্রতিটি ওয়ার্ড থেকে যুবাদের ব্যাপক সাড়া মেলে। সামাজিক মাধ্যমে কর্মসুচীর তথ্য জানায় জেলা বিজেপি। দেশপ্রেম ও ঐক্যের বার্তাই ছিল এই যাত্রার মূল উদ্দেশ্য।