বর্ধমান ১: ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির দেওয়ানদিঘী থানার পাথর পুকুর গ্রামের ঘটনা
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হল এক ব্যক্তির দেওয়ানদিঘী থানার পাথর পুকুর গ্রামের ঘটনা। মৃতের নাম নির্মল বাদ্যকর (৩৫) মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে আজ শনিবার ভোররাত পৌনে তিনটে নাগাদ ঘুমিয়ে থাকা অবস্থায় তার ডান হাতের মাঝে আঙুলে সাপে কামড়ায় এবং সাপটিকে ছিটকে ফেলে দিলে ঘরের মধ্যেই গর্তে ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা সাপে কাটার কথা জানতে পেরে তাকে Bmch এ নিয়ে আসলে সকাল ৬টা নাগাদ তার মৃত্যু হয়।