হেমতাবাদ: হেমতাবাদ বিডিও অফিসে বিধায়ক হরিপদ বর্মন এর বৈঠক অনুষ্ঠিত
বিধায়ক হওয়ার পর হেমতাবাদ বিডিও অফিসে আসলেন হরিপদ বর্মন। বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি ৫টি অঞ্চলের প্রধান, উপ প্রধান সহ পঞ্চায়ের সমিতির সদস্য সদস্যাদের নিয়ে সৌজন্যে সাক্ষাৎকার করার পর তাদের নিয়ে বৈঠক করলেন বিধায়ক হরিপদ বর্মন। এদিন তাকে সংবর্ধনা জানান প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে হেমতাবাদ ব্লকের ৫টি অঞ্চলের কর্তৃপক্ষরা। বিধায়ক হরিপদ বর্মন ছাড়াও বিডিও বিশ্বজিৎ দত্ত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে।