রায়গঞ্জ: রায়গঞ্জে প্রধানমন্ত্রীর ২৫ বছরের সেবা-সমর্পণ উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’
রায়গঞ্জ বিধানসভার রায়গঞ্জ শহর ৩ নম্বর মণ্ডলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেবা-সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’ অনুষ্ঠিত হল। বুধবার রাতে বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমাই কবিরাজ নিজের সামাজিক মাধ্যমে এই কর্মসূচির কথা জানান। রায়গঞ্জ সুপার মার্কেটে অবস্থিত পশ্চিম দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাগৃহে আয়োজিত এই কর্মসূচিতে নিমাই কবিরাজ সহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।