নিতুড়িয়া: নিতুড়িয়ার বড়তোড়িয়া গ্রামের কাছে দুই মোটর বাইকের ধাক্কায় মৃত ১,আহত ৩
দুই মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন। বছর 57 মৃতের নাম বিকাশ গাঁতাইত। বাড়ি নিতুড়িয়া থানার অন্তর্গত ভামুরিয়া গ্রামে। জানা যায়, শুক্রবার সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে মোটরবাইকে করে যাচ্ছিলেন স্হানীয় একটি বেসরকারি কারখানার কর্মী বিকাশ। ওই রাস্তায় নিতুড়িয়া থানার বড়তোড়িয়া গ্রামের কাছে অন্য একটি বাইকের সাথে তাঁর ধাক্কা হয়। ঘটনায় জখম বিকাশ সহ অন্য বাইকে থাকা তিনজনকে হারমাড্ডি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।