বান্দোয়ান: লিকি থেকে চাঁদড়া যাওয়ার পথে সাদা পাথর বোঝাই ট্রাক্টরের ট্রলি আটক করলো বান্দোয়ান থানার পুলিশ
বৈধ নথি ছাড়াই সাদা পাথর (কোয়ার্টজ) বোঝাই করে নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রাক্টর আটক করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। বুধবার আনুমানিক বিকেল ৫ টা নাগাদ বান্দোয়ানের লিকি গ্রামের দিক থেকে চাঁন্দড়া গ্রামের দিকে যাওয়ার সময় ট্রাক্টরটিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদা পাথর বোঝাই একটি ট্রাক্টর যাওয়ার খবর গোপন সুত্রে পুলিশের কাছে আসে। খবর পাওয়ার পর বান্দোয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরটিকে আটক করে।