বিশালগড়: বড়জলা এলাকায় দুই মাফিয়ার হাতে খোকন সরকারের প্রাণহানি চেষ্টা, এলাকায় উত্তেজনা
লক্ষ্মী পুজোর বাজার থেকে ফেরার পথে বড়জলা এলাকায় দুই মাফিয়া বাপ্পি দাস ও জন্টু দেবনাথ কুপিয়ে রাবার চাষী খোকন সরকারকে গুরুতর আহত করে। তার ভাগিনা আকাশ সরকারকেও মারধর করা হয়। এলাকাবাসী মাফিয়াদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।