বিশালগড়: জম্পুইজলাতে দৃষ্টিহীন শিক্ষকের পাশে দাঁড়ালেন আইনজীবী জাকির হোসেন
লক্ষ্মী পূর্ণিমায় জম্পুইজলা ব্লকের দৃষ্টিহীন শিক্ষক বিজয় দেববর্মার হাতে বিশালগড়ের আইনজীবী জাকির হোসেন তুলে দিলেন ৫০ কেজি চালসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। ভবিষ্যতে চিকিৎসা ও পড়াশোনার জন্য আর্থিক সাহায্যেরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।