বরাবাজার: ইউরিয়া সার নিয়ে উঠল অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস বিজেপি নেতার
ইউরিয়া সার কেনাকে কেন্দ্র করে বরাবাজারে চাষিদের একাংশের মধ্যে ক্ষোভ। বৃহস্পতিবার সার বিক্রয়কেন্দ্রে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সার না পাওয়ার অভিযোগ করেন কয়েকজন চাষি। আধার লিঙ্কের সমস্যার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার দেওয়ার অভিযোগও তোলেন তাঁরা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন দোকানদার। তাঁর দাবি, আধার লিঙ্কের সমস্যার কারণেই কিছুটা সময় লাগছে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিজেপির বান্দোয়ান মণ্ডল-২-এর সভাপতি জনার্দন সিংহ মোদক