রেজিনগরে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার, মির্জাপুর ও কাপাসডাঙ্গায় পথসভায় ভিড়
আগামী ৬ অক্টোবর রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। উপনির্বাচনকে সামনে রেখে জোরদার নির্বাচনী প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার রেজিনগর বিধানসভা কেন্দ্রের মির্জাপুর ও কাপাসডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচার ও পথসভা অনুষ্ঠিত হয়।
তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শফিউজ্জামান শেখ ওরফে হাবিব মাস্টারের সমর্থনে আয়োজিত এই পথসভায় মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রচারে দলীয় কর্মী-সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিনের পথসভায় উপস্থিত ছিলেন রাজ্যের ছাত্র পরিষদের সভাপতি সুদীপ রাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান, অপূর্ব সরকার ও অন্যান্য দলীয় নেতৃত্ব এবং একঝাঁক কর্মী-সমর্থক।
উপনির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলির প্রচার জোরদার হচ্ছে তৃণমূল কংগ্রেসের ও পিছিয়ে নেই জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শফিউজ্জামান ।
এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে যদি শফিউজ্জামানকে জেতান হয় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল রাস্তাঘাট এবং রেজিনগর বিধানসভা কেন্দ্রে একটা কলেজ ভাগরথির ওপর দিয়ে ব্রিজ সহ একাধিক উন্নয়ন করবেন তারা এমনটাই জানাই রাজ্যের ছাত্র সভাপতি সুদীপ রাহা ।