কাঁকসা: ঠান্ডায় কাবু পানাগড়ের মানুষ,কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে পানাগড় রেলপাড় অবৈতনিক বিদ্যালয়ে পড়ুয়াদের শীতের পোশাক বিতরণ
গত কয়েকদিন ধরে পানাগড়ে প্রবল শীত অনুভূত হচ্ছে। এমনিতেই প্রতিবছর শীতকালে পানাগড়ে প্রবল শীত পড়ে। তার সাথে চলে উত্তরে হওয়া। এবছরও শীত পড়তেই ঠান্ডায় কাবু পানাগড়ের বাসিন্দারা। তাই শীতের হাত থেকে রেহাই পেতে বিদ্যালয়ের পড়ুয়াদের হাতে শীতের পোশাক তুলে দিলেন পানাগড়ের একটি মহিলা পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।আজ দুপুরে পানাগড় বাজার রেলপাড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ৪০ জন পড়ুয়ার হাতে শীতের পোশাক ও চকলেট তুলে দেওয়া হয়।