বরাবাজার: বরাবাজারে বিশ্ব হিন্দু পরিষদ-বজরং দলের সাংগঠনিক বৈঠক, কর্মীদের চাঙ্গা করতে ‘পরিচিতি বর্গ’
বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের উদ্যোগে বরাবাজারের এ-টিম গ্রাউন্ড সভাঘরে বুধবার অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক বৈঠক তথা ‘পরিচিতি বর্গ’। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এই বৈঠক। বৈঠকে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়, ধর্মীয় মূল্যবোধ এবং সংগঠনের কার্যপদ্ধতি নিয়েও আলোচনা করা হয়। এই সাংগঠনিক কর্মসূচিতে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের জেলা এবং ব্লক স্তরের পদা