হেমতাবাদ: কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন উৎপল মহারাজের
কালিয়াগঞ্জের মানুষের কাছে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল রেফার হাসপাতাল নামে পরিচিত। ছোট বড় যেকোন রোগীর ক্ষেত্রেই রোগীদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।রাজ্যের পরিবর্তনের সরকার আস্তেই স্বাস্থ্য ব্যবস্থার প্রতি বিশেষ নজর দেওয়া দিয়ে রাজ্য স্বাস্থ্য দফতর। রোগীদের অযথা রেফার করা যাবে না বড় কিছু না হলে।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে আসেন কালিয়াগঞ্জের নব নির্বাচিত বিজেপির বিধায়ক উৎপল মহারাজ।