পুরুলিয়া ১: আগামী কুড়ি সেপ্টেম্বর করম নাচের মাঠে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী, মাঠ পরিদর্শনে জেলা প্রশাসন
তিন রাজ্যকে নিয়ে হতে চলা আসন্ন ঐতিহ্যবাহী করম নাচ মহোৎসবকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু হলো পুরুলিয়ায়। আগামী ২০ সেপ্টেম্বর পুরুলিয়ার টামনা থানার অন্তর্গত কড়াডিতে এই বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ও সার্বিক আয়োজন খতিয়ে দেখতে কড়াডির নির্ধারিত অনুষ্ঠানস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা।