বাঘমুণ্ডী: প্রচুর বৃষ্টিপাতের জেরে তোড়াং গ্রামের ব্রিজের উপর দিয়ে ঝুঁকির পরিবার
টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে পুরুলিয়ার বাঘমুন্ডির ঝালদা ১ নং ব্লকের ইলু-তোড়াং রোডের তোড়াং গ্রামের ব্রিজে। বৃষ্টির জেরে ব্রিজের উপর দিয়ে জলস্রোত বেড়ে যাওয়ায় প্রায় কয়েক ঘণ্টা ধরে বন্ধ রয়েছে যান চলাচল। ঝুঁকি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ব্রিজ পারাপার করতে দেখা যাচ্ছে। তোড়াং থেকে চককেরুয়ারি হয়ে ঝালদা যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি ঝাড়খণ্ডের সঙ্গেও যোগাযোগ স্থাপন করে। ফলে এই রাস্তার উপর নির্ভরশীল আশপাশের একাধিক গ্রামের মানুষ সমস