Public App Logo
হাইলাকান্দিতে প্রাথমিক শিক্ষক সম্মিলনীর নতুন জেলা কমিটির শপথ গ্রহণ, জনগণনার কাজে নিযুক্ত শিক্ষকদের স্কুলে পাঠদান থেকে সাময়িক অব‍্যাহতি দেওয়ার দাবি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করল অসম স্টেট প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত হাইলাকান্দি জেলা কমিটি। টানা আটবার প্রাথমিক শিক্ষক সমিতির হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এক নতুন রেকর্ড গড়লেন সৈদ আহমদ লস্কর। রবিবার কাটলিছড়ার জিসি এমভি স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক সমিতির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি জীবিতেশ দাসকে শপথবাক্য পাঠ করান সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক রণধীর দাস। পরে সভাপতি জীবিতেশ দাস নবনির্বাচিত ১৯ সদস্যের জেলা কমিটির পদাধিকারী এবং দুই শতাধিক শিক্ষক প্রতিনিধিকে শিক্ষক ঐক্য, সাংগঠনিক দায়বদ্ধতা ও দায়িত্ব পালনের শপথবাক্য পাঠ করান। - Katlichara News