Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Bihar
India
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Up
Bollywood
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi
यूपी
कानपुर
Uttarpradesh
Haryana

সুশান্ত সরকার মালদাঃ চলন্ত স্কুটিতে ছিনতাইয়ের চেষ্টায় বাধা দিতে গিয়ে পড়ে মৃত্যু হল এক মহিলা ব্যাঙ্ককর্মীর। ঘটনায় জখম হন মৃতার এক সহকর্মীও। ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের মধুঘাটে। শনিবার নজর ক্যামেরার ফুটেজ দেখে তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত চন্দ্রিমা ঝাঁ(২৫) ইংরেজবাজারের সাট্টারির হরিয়াগড় গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কর্মসূত্রে শহরের ফুলবাড়িতে ভাড়া থাকতেন। তিনি কালিয়াচকের সুজাপুরের এক রাষ্ট্রায়াত্ব ব্যাঙ্কের শাখায় কাজ করতেন। জখম পুরাতন মালদহের সাহাপুরের ডিস্কো মোড়ের বাসিন্দা ঝুম্পা হালদারও ওই ব্যাঙ্কে কাজ করেন। তিনি মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি রয়েছেন। ছিনতাইয়ের চেষ্টায় ঘটনায় কালিয়াচকের সুজাপুরের বাসিন্দা সাবির শেখ, হানিফ শেখ এবং মোবারক শেখকে পুলিশ গ্রেফতার করেছে। অভিযোগ, পিছু নিয়ে এক স্কুটিতে তিনজনে মিলে যুবতীদের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে চন্দ্রিমা পড়ে গেলে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অনুপম সিংহ।

English Bazar, Maldah | Jun 13, 2026

MORE NEWS