Install App
Login
HOME
Delhi
Haryana
Uttar Pradesh
Bihar
Chhattisgarh
Madhya Pradesh
Rajasthan
Jharkhand
Himachal Pradesh
Uttarakhand
Punjab
Andhra Pradesh
Telangana
Tamil Nadu
Karnataka
Maharashtra
Assam
West Bengal
Tripura
Gujarat
Odisha
Kerala
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
जनसमस्या
चुनाव
बीजेपी
भाजपा
Congress
Modi
Delhi
Viral
Up
Iyc
Bollywood
Patna
Breakingnews
महिला
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Mp
Madhyapradesh
Ahmedabad
Pmmodi
Rahulgandhi
debu.malda25
1
অভিষেক দাস মালদাঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মালদহ প্রশাসনিক বৈঠক করতে এসে মালদহ মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের সমস্ত বিধায়ক এবং সাংসদদের মালদা কলেজ অডিটোরিয়ামে ডাকা হয়, তারপর কি জানালেন বিধায়ক এবং সাংসদদেরা
English Bazar, Maldah
| Jun 13, 2026
MORE NEWS
দেবু সিংহ মালদাঃ প্রাকৃতিক কৃষির প্রসারে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কর্মশালা
English Bazar, Maldah | Jun 12, 2026
অপূর্ব বর্মন মালদাঃ মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা আরটিএ সদস্য অমল কিস্কুকে ঘিরে উত্তেজনা ছড়াল বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায়। বৃহস্পতিবার সকালে তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি ডিম ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় গ্রামবাসীদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। গ্রামবাসীদের অভিযোগ, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকতেন না। এ বিষয়ে একাধিকবার প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও গণস্বাক্ষর সম্বলিত আবেদনপত্র জমা দেওয়া হলেও তৎকালীন প্রশাসন কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি বলে দাবি স্থানীয়দের। বৃহস্পতিবার সকালে অমল কিস্কু বিদ্যালয়ে পৌঁছাতেই ক্ষুব্ধ গ্রামবাসীরা স্কুলের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হন। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয় এবং ডিমও ছোড়া হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভিলেজ পুলিশ। পরে নিরাপত্তার স্বার্থে অমল কিস্কুকে বিদ্যালয় চত্বর থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই অভিযোগ প্রসঙ্গে অমল কিস্কুর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পাশাপাশি প্রশাসনের তরফেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও বক্তব্য মেলেনি।
English Bazar, Maldah | Jun 11, 2026
গদাই কর্মকার মালদা: সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টকে কেন্দ্র করে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করলেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অভিযোগ কালিতলা এলাকার বাসিন্দা কাজল গোস্বামীর বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কাজল গোস্বামী একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ইংরেজবাজার পৌরসভার ১০০ কোটির অধিক আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত সবচেয়ে বড় দুর্নীতি সামনে আসছে, নজর রাখুন।” এই পোস্টকে ভিত্তি করেই পৌরসভার পক্ষ থেকে সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে কাজল গোস্বামীর প্রতিক্রিয়া জানতে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যথাযথ প্রমাণ ও তথ্য-প্রমাণ নিয়ে তিনি সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরবেন। অন্যদিকে, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, কাজল গোস্বামী উদ্দেশ্যপ্রণোদিতভাবে পৌরসভার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন। তাঁর দাবি, দীর্ঘদিনের পুরনো এই পৌরসভায় কাউন্সিলর, আধিকারিক ও কর্মীরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সকলকে দুর্নীতির সঙ্গে যুক্ত বলে ইঙ্গিত করা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন কাজ। তিনি বলেন, যদি কোনও দুর্নীতির অভিযোগ থাকে, তবে তার সুনির্দিষ্ট প্রমাণ দিতে হবে। সেই কারণেই কাজল গোস্বামীর বিরুদ্ধে সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে।
English Bazar, Maldah | Jun 11, 2026
গদাই কর্মকার মালদাঃ ১১ বেঙ্গল ব্যাটেলিয়ান এনসিসি'র প্রশিক্ষণ শিবির
English Bazar, Maldah | Jun 11, 2026