সাঁকরাইল: ওভারব্রিজ ভেঙে পড়া গার্ডেনরিচের মত উন্নয়ন হয়েছে রাজ্যে কান্দুয়া থেকে শাসকদলকে কটাক্ষ করলেন বিজেপি প্রার্থী
সোমবার সকালে ১০ টার সময় হাওড়ার সাঁকরাইল ব্লকের কান্দুয়াতে নির্বাচনী প্রচার ও দোলযাত্রার জনসংযোগ কর্মসূচি থেকে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করলেন হাওড়া সদর বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী। দোলের দিন সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের সঙ্গে নির্বাচনী প্রচারের কাজ সাড়েন। জনসংযোগ কর্মসূচি থেকেই রাজ্যের শাসক দলকে উন্নয়ন নিয়ে তিনি কটাক্ষ করেন। রথীন বলেন,' রাজ্যে ওভারব্রিজ ভেঙে পড়া, গার্ডেনরিচের মতো ঘটনা বুঝিয়ে দিয়েছে, রাজ্যে কতটা উন্নয়ন হয়েছে। মানুষ সব জানে।