চোপড়া: রাতের অন্ধকারে চা বাগান থেকে প্রায় ৪০টি গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল।
রাতের অন্ধকারে চা বাগান থেকে প্রায় ৪০টি ইউক্যালিপটাস গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের তিলকগছ গ্রামে। অভিযোগ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর রাতে তিলকগছ গ্রামের বাসিন্দা তথা পঞ্চায়েত সদস্য আমিজউদ্দিনের চা বাগানে ঢুকে কে বা কারা প্রায় ৪০টি ইউক্যালিপটাস গাছ কেটে দেয়। পরের দিন অর্থাৎ বুধবার সকালে বিষয়টি নজরে আসতেই চা বাগানের মালিক আমিজউদ্দিন চোপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় জড