বায়ুমণ্ডল গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। রবিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (এনআরএসসি)-এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো যৌথ উদ্যোগে উচ্চতায় জিপিএস-সহায়ক রেডিওসন্ড যন্ত্র উৎক্ষেপণ করা হল। দক্ষিণবঙ্গে কালবৈশাখী-সহ তীব্র ঝড়ের পূর্বাভাস আরও নিখুঁত করা এবং ভারতীয় উপগ্রহের আবহাওয়া সংক্রান্ত তথ্যের নির্ভুলতা যাচাই ও উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।