কাশীপুর: বাড়ি মেরামত নিয়ে ভাইয়ের সঙ্গে সংঘাত, আদ্রা থানায় অভিযোগ
বাড়ি মেরামতকে কেন্দ্র করে দুই পরিবারের ঝামেলা। ইঁট ছুড়ে মারার অভিযোগ। আদ্রা থানায় দায়ের হল অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, আদ্রা থানার বেনিয়াশোল এলাকায় শান্ত কর ও রবি কর নামে দুই ভাইয়ের পাশাপাশি বাড়ি। গতকাল শান্ত করের বাড়ি মেরামতের কাজ শুরু হয়। এতে বাধা দেয় রবি করের পরিবার। এমনকি শান্ত বাবুর স্ত্রী স্বপ্না চট্টরাজকে ইঁট ছুঁড়ে মারে, বলে অভিযোগ। আজ শুক্রবার আদ্রা থানায় লিখিত অভিযোগ করেন স্বপ্না দেবী। অভিযোগের ভিত্তিতে রবি কর ও তার স্ত্রী প্রতিমা করের বিরুদ্