পাড়া: আলোয় সেজেছে সাঁওতালডি দত্ত বাঁধ কালী মন্দির, ঐতিহ্য মেনে চলছে মা কালীর আরাধনা।
Para, Purulia | Nov 8, 2026 প্রতিবছরের মতো এবারও জাঁকজমক ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে কালীপুজোর আয়োজন করা হয়েছে পুরুলিয়ার সাঁওতালডি থানার অন্তর্গত দত্ত বাঁধ কালী মন্দিরে। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসবের আমেজে মেতে উঠেছেন এলাকার মানুষ। অপরূপ শিলামূর্তি, মনোরম মন্দির সজ্জা এবং রঙিন আলোকমালায় সেজে উঠেছে গোটা মন্দির প্রাঙ্গণ। প্রায় ৫০ বছরেরও বেশি সময় ধরে এই মন্দিরে নিষ্ঠার সঙ্গে মা কালীর আরাধনা হয়ে আসছে। দীর্ঘদিনের ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের কারণে এই মন্দিরের প্রতি এলাকার মানুষের ব