পাড়া: পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে
Para, Purulia | Nov 4, 2026 পুরুলিয়া জেলার পাড়া ব্লকের সাঁওতালডি সহ পার্শ্ববর্তী এলাকায় বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। সকালে একটু একটু কুয়াশা ছিল। এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাপমাত্রা রয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া বেশ শীতল রয়েছে। হালকা হালকা শীতল হাওয়া বইছে। তবে দুপুর বা বিকেলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে বজ্রপাতের সময় গাছের নিচে না দাঁড়ায়।