রাস্তায় গবাদি পশু রাখলেই সোজা পুরুলিয়া গোশালা!
আগামী মঙ্গলবার থেকে কঠোর পদক্ষেপ
বরাবাজার এলাকার সমস্ত গবাদি পশুর মালিকদের জানানো যাচ্ছে যে, রাস্তার উপর গবাদি পশু (গরু, মহিষ ইত্যাদি) ঘুরে বেড়ানো বা বাঁধ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে।
যদি মঙ্গলবার থেকে কারো গবাদি পশু রাস্তায় দেখা যায়, তবে প্রশাসন বা কর্তৃপক্ষের পক্ষ থেকে সেটিকে সরাসরি "পুরুলিয়া গোশালা"-য় পাঠিয়ে দেওয়া হবে।
গবাদি পশু নিজের বাড়িতে বা নিজস্ব গোয়ালে বেঁধে রাখুন।
রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ও দুর্ঘটনা এড়াতে সহযোগিতা করুন।
নিজে সচেতন হন এবং অন্যকেও সতর্ক করুন। "নিরাপদ রাস্তা, সুন্দর বরাবাজার — গবাদি পশু রাখুন নিজের আঙিনায়।
Barabazar News/বরাবাজার নিউজ