চাঁচল ২: প্রশাসনের নাখের ডগায় জলাশয় নিধন! মালতীপুর ফুটবল মাঠে পুকুর ভরাটে জমি মাফিয়াদের তাণ্ডব, নীরব ভূমি দফতর
প্রশাসনের চোখের সামনেই পুকুর ভরাট! ভূমি সংস্কার দফতরের ঢিল ছোড়া দূরত্বে জলাশয় ভরাটের অভিযোগ ঘিরে চাঞ্চল্য মালদার চাঁচল ২ ব্লকের মালতী পুর ফুটবল মাঠে। পুকুর ভরাট আটকাতে প্রশাসনের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের স্থানীয় বাসিন্দাদের। অভিযোগের পরেও নির্বিকার ভূমি সংস্কার দপ্তর। গোটা ঘটনা সামনে আসতেই শুরু তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।