**কুলটির সীমান্তে কয়লাবোঝাই ট্রাকে আগুন, দমকলে নিয়ন্ত্রণ**
পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমান্তের কুলটি থানার চৌরঙ্গী ফাঁড়ির অন্তর্গত ডুবুর্ডিহি চেকপোস্টে জাতীয় সড়ক ১৯-এর পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি কয়লাবোঝাই ট্রাকে আগুন লেগে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
ট্রাক চালক এম ডি সিরাজ জানান ঝাড়খণ্ডের নির্সা থেকে কয়লা নিয়ে রানাঘাট যাওয়ার পথে ওই ট্রাকটি স্থানীয় পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাস্থলে চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ ও স্থানীয় চালকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। একইসঙ্গে দমকল দপ্তর কে খবর দেওয়া হয়। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ট্রাকের চালকের দাবি, গাড়িতে বৈধ কয়লাই ছিল ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।আগুন লাগার বিষয় খতিয়ে দেখছে দমকল ও পুলিশ!