কুমারঘাট: ফটিকরায় আম্বেদকর কলেজে চারশতাধিক নবীনকে বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ফটিকরায় আম্বেদকর কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস। চারশতাধিক নবীনকে মোমেন্টো ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের সভাপতি, কলেজের অধ্যক্ষসহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন।