চোপড়া: শিক্ষক খুনের প্রতিবাদে রাস্তায় শিক্ষকরা, থানায় গিয়ে কড়া বার্তা—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার চাই
শিক্ষক খুনের প্রতিবাদে রাস্তায় শিক্ষকরা, থানায় গিয়ে কড়া বার্তা—অপরাধীদের দ্রুত গ্রেপ্তার চাই শিক্ষক খুনের ঘটনায় এবার আর নীরব নয় শিক্ষক সমাজ। ক্ষোভে ফুঁসছেন চোপড়া ব্লকের শিক্ষক-শিক্ষিকারা। খুনের ঘটনার প্রতিবাদে শনিবার বিকালে মিছিল করে চোপড়া থানায় পৌঁছে পুলিশের কাছে সরাসরি দাবি জানালেন—ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। শিক্ষকদের স্পষ্ট বক্তব্য, শিক্ষককে খুন করে কেউ পার পেয়ে যাবে—এটা মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের চি