দেবু সিংহ মালদাঃ সমাজ কর্মী হায়দার আলী চেয়েছিলেন অসুস্থ মানুষ থেকে বিভিন্ন শ্রেণীর মানুষ সুস্থ থাকুন এবং তারা প্রয়োজনীয় ফুড গ্রহণ করে ভালো থাকুন। এই ভাবনাচিন্তা থেকে কালিয়াচক শহর থেকে ঢিলছড়া দূরত্বে কালিয়াচক হাই স্কুলের সামনে সড়ক এলাকায় চলতি মাসে বেশ কয়েক মাস আগে খুলেছিলেন একটি ড্রাই ফুডের দোকান। সেই দোকানে ৪০-৪৫ রকমের ড্রাই ফুড নজর কাড়ছে এবং শুধু মালদা জেলা নই পার্শ্ববর্তী জেলা থেকেও গ্রাহকরা এসে প্রয়োজনীয় ফলমূল ক্রয় করছেন। একই ছাতার তলে দেশের বিভিন্ন রাজ্যের বিশেষত মুম্বাই জম্মু-কাশ্মীর নানা এলাকার ফলমূল সংগ্রহে রাখছেন এবং চাহিদা ও তুঙ্গে। শুধু তাই নয় শুধু দেশের নয় বিদেশের নানা রকম আকর্ষণীয় পুষ্টিকর ফলমূল নজর কেড়েছে। হায়দার আলী যেমন এই উদ্যোগে গ্রাহকদের মধ্যে রকমারি ড্রাই ফুডের যোগান দিতে পেরে খুশি তেমনি উদ্যোগী যুবক তথা শিক্ষানুরাগী- সমাজকর্মী হায়দার আলীর প্রচেষ্টায় হাতের কাছে একই ছাতার তলে বিভিন্ন রকম ড্রাই ফলমূল ক্রয় করে খুশি গ্রাহকরা। হায়দার আলীর বাইট, ও এক গ্রাহক এর বাইট রয়েছে।