জয়পুর: আগামী ১৯ নভেম্বর আড়শায় মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি। তাঁর প্রস্তুতি সভা করনডিতে
Jaipur, Purulia | Nov 13, 2026 আগামী ১৯ নভেম্বর আড়শায় মহামিছিলের ডাক দিয়েছে বিজেপি। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে করনডি মোড় থেকে হাটতলা পর্যন্ত ওই মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিল সফল করতে শুক্রবার আড়শার করনডি মোড়ে বিধায়ক সেবা কেন্দ্রে প্রস্তুতি বৈঠক করল বিজেপি। ছিলেন বিজেপির জেলা সহ-সভাপতি সেবা দাস গোপ, জেলা সম্পাদক প্রসেনজিৎ কুমার, রাজ্য কমিটির সদস্য শ্রীপতি মাহাতো-সহ বিধানসভার মন্ডল সভাপতিরা ও দলের অন্যান্য নেতৃত্ব।