কাশীপুর: রঙ্গিলাডি গ্রামে দেওয়াল লিখন ঘিরে বিজেপি-তৃণমূলের রাজনৈতিক উত্তেজনা চরমে
কাশীপুর বিধানসভার রঙ্গিলাডি এলাকায় দেওয়াল লিখন ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। স্থানীয় বাসিন্দাদের মতে, বিজেপি প্রার্থী কমলাকান্ত হাঁসদার সমর্থনে কর্মীরা গ্রামের বিভিন্ন বাড়িতে প্রচারের দেওয়াল লিখন করেছিলেন। বিজেপির অভিযোগ, গত ৩ এপ্রিল তৃণমূল কর্মীরা গ্রামে গিয়ে বাড়ির মালিকদের ওপর চাপ সৃষ্টি করে বিজেপির লিখন মুছে ফেলতে বাধ্য করে এবং একই সঙ্গে ওই দেওয়ালগুলোতে তৃণমূল প্রার্থীর প্রচার লিখে দেয়।