দীর্ঘ আন্দোলনের পর শান্তিনগরে বক্স কালভার্টের শিলান্যাস, সাংসদ কার্তিক চন্দ্র পালের উদ্যোগে স্বস্তি এলাকাবাসীর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর অবশেষে শান্তিনগর এলাকার বাসিন্দাদের বহু প্রতীক্ষিত বক্স কালভার্ট নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বুধবার দুপুরে সাংসদ কার্তিক চন্দ্র পাল-এর হাত ধরে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস করা হয়। অনুষ্ঠানে রেলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এ ডি আর এম অজয় কুমার সিং সহ শহর রেলের অন্যান্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলা