বাঘমুণ্ডী: শ্রাবণ মাসের চতুর্থ সোমবার লহরিয়া শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল
শ্রাবণ মাসের চতুর্থ সোমবার লহরিয়া শিব মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল বাঘমুন্ডি তথা ঝাড়খন্ড সীমানাবর্তী এলাকার প্রসিদ্ধ শিব মন্দির লহরিয়া শিব মন্দির। বছরের ৩৬৫ দিন পূজা পাঠ হয়ে থাকলেও শ্রাবণ মাসে নজর কাড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার অর্থাৎ আজ দুপুর ১২ টা পর্যন্ত ভক্তজনদের লম্বা লাইন লক্ষ্য করা গেল। পুজো কমিটি ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অপ্রতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।