হেমতাবাদ: হেমতাবাদে এক বাংলাদেশী সহ ভারতীয় আশ্রয়দাতা গ্রেপ্তার
এক বাংলাদেশী সহ ভারতীয় আশ্রয়দাতাকে গ্রেফতার করলো হেমতাবাদ থানার পুলিশ। বুধবার ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজত চেয়ে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। ধৃত বাংলাদেশী যুবকের নাম রাজু আহম্মেদ ২৭ বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার ফকিরগঞ্জ এলাকায়, ধৃত ভারতীয় আশ্রয়দাতার নাম বদরুল হুসেন ৩২, বাড়ি হেমতাবাদ ব্লকের বামোইর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ব্লকের বামোইর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সন্দেহজনক হয়।