হেমতাবাদ: কালিয়াগঞ্জে শহরে বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার সাংসদের
বিধানসভা নির্বাচনের ভোট প্রচার চলছে জোর কদমে প্রতিটি বিধানসভা কেন্দ্রেই।শনিবার রাতে কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে ভোট প্রচার চালালেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।এদিন ১১ নম্বর ওয়ার্ডের পাবনা কলোনীতে একটি নির্বাচনী সভার আয়োজন করা হয়।এদিন নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ অন্যরা।