আমতা ১: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ায় আমতায় পথ অবরোধ
Amta 1, Howrah | Nov 2, 2026 অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগে আমতা রানিহাটি রোডের ১০ নম্বর পুলের কাছে স্থানীয় মহিলারা পথ অবরোধ করলেন। এই অবরোধের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। টাকা পাওয়ার দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা।