চোপড়া: কৃষক সমাবেশের আগে চোপড়ায় জোর প্রচার!
কৃষক সমাবেশের আগে চোপড়ায় জোর প্রচার! তিন এলাকায় মিছিল-পথসভা, কলকাতামুখী প্রায় ১০০ কৃষক । জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর কলকাতায় সংযুক্ত কিষান মোর্চা-পশ্চিমবঙ্গ শাখার ডাকে কৃষক সমাবেশ। সেই সমাবেশকে সামনে রেখে শুক্রবার চোপড়া ব্লকজুড়ে প্রচারে নামল সারা ভারত কৃষক সভা। পৃথক তিন এলাকায় মিছিল ও পথসভার মাধ্যমে কৃষকদের বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠনের নেতৃত্ব। এদিন চুটিয়াখোর অঞ্চল কমিটির উদ্যোগে কালিগঞ্জ বাজারে মিছিল ও পথসভা হয়। ঘিরনিগাঁও অঞ্চল কমিটির পক্ষ থেকে লালবা