দেগঙ্গা: দেগঙ্গার কামদেব কাটি গ্রামে এক শিক্ষিকার বাড়িতে চুরি, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা
তালা ভেঙে এক শিক্ষিকার বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দেগঙ্গায়। বুধবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লকের কামদেবকাটি গ্রামে। অভিযোগ নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ এর দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাধারানী দাস বর্পণ নামে ঐ শিক্ষিকা। শিক্ষিকার দাবি রাতে সাড়ে বারোটা নাগাদ তিনি শুতে যান। সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির গেটের তালা ভাঙ্গা। লন্ডভন্ড অবস্থায় পড়ে আছে ঘরের জিনিস