বিজেপিই একমাত্র দল, যেখানে বুথ সভাপতি থেকে দলের সর্বোচ্চ পদে পৌঁছানো যায়। লালপুর মহাত্মা গান্ধী কলেজের ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এক যুবককে রাজ্য স্তরের দায়িত্ব দেওয়ায়, তা আরও একবার প্রমাণিত হল। মন্তব্য হুড়া এলাকার বিজেপি নেতা তথা বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক আব্দুল আলিম আনসারির। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৪ সালে ছাত্র সংসদ নির্বাচনে লালপুর মহাত্মা গান্ধী কলেজে জয়ী হয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। জয়ের অন্যতম কারিগর হিসাবে উঠে আসে আব্দুল আলিম আনসারির ন