ইসলামপুর: কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি, গন্তব্যের আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ১
কাজের খোঁজে ভিনরাজ্যে পাড়ি, গন্তব্যের আগেই মর্মান্তিক পরিণতি! পরিবারের মুখে হাসি ফোটাতে কাজের উদ্দেশ্যে ভিনরাজ্যে যাচ্ছিলেন ২১ বছরের এক যুবক। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ভয়াবহ পথ দুর্ঘটনায় থেমে গেল তাঁর জীবন! মৃত যুবকের নাম একরামুল হক, বাড়ি ইসলামপুর থানার সুজালি গ্রাম পঞ্চায়েতের গোয়ালগছ এলাকায়। জানা গিয়েছে, বাইকে করে কিষানগঞ্জ স্টেশনের দিকে যাওয়ার সময় মাটিকুণ্ডা এলাকায় রাজ্য সড়কের উপর একটি দশচাকা লরির সঙ্গে বাইকের ধাক্কা লাগে। গুরুতর জখম হন দুই পরিযায়ী শ