রায়গঞ্জ: প্রতিষ্ঠা সাল ও লোগো বদল নিয়ে বিতর্কে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, ঐতিহ্য অক্ষুণ্ন রাখার দাবি প্রাক্তনীদের
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের দাবিতে উপাচার্যের কাছে লিখিত আবেদন জানাল ‘রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ স্টুডেন্ট ওয়েলফেয়ার গ্রুপ’। প্রাক্তনীদের দাবি, নথিতে প্রতিষ্ঠার বছর ২০১৫ উল্লেখ থাকলেও কলকাতা গেজেট অনুযায়ী পূর্বতন রায়গঞ্জ কলেজকে উন্নীত করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বহু প্রজন্মের আবেগ জড়িত থাকায় বর্তমান লোগো অপরিবর্তিত রাখার আবেদন জানান তাঁরা। উপাচার্য অর্ণব সেন বলেন, বিষয়টি এক্সিকিউটিভ কমিটিতে আলোচনা হবে।