ইসলামপুর: অভিষেকের ছবি বর্জ্যের গাড়িতে! ইসলামপুরে তৃণমূলে নতুন জল্পনা
অভিষেকের ছবি বর্জ্যের গাড়িতে! ইসলামপুরে তৃণমূলে নতুন জল্পনা ইসলামপুরে ফের তৃণমূলের অন্দরের সমীকরণ নিয়ে শুরু রাজনৈতিক চর্চা। ইসলামপুর সদর তৃণমূল কার্যালয় থেকে সরিয়ে ফেলা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা পুরনো ব্যানার। আর সেই ব্যানারই তুলে নিয়ে যাওয়া হলো পুরসভার বর্জ্যবাহী গাড়িতে! আগের ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ছিল অভিষেকের ছবিও। বুধবার ব্যানার সরানোর ঘটনাকে ঘিরেই উঠছে একাধিক প্রশ্ন। ভোটের পর অভিষেককে ঘিরে দলের একাংশের ক্ষোভ এবং ব