বিজেপির বাইক র্যালিতে ধুমধুমার। রাজ্য জুড়ে বিজেপির যুব মোর্চা বাইক র্যালি কর্মসূচি চলছে। এদিন উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভার গাড়াপোঁতা বাজার থেকে বাইক র্যালি করতে যায় বিজেপির নেতা কর্মীরা। পুলিশ সূত্রে খবর বাইক র্যালি জন্য বিজেপির পক্ষ থেকে কোন অনুমতি নেওয়া হয়নি। অনুমতি না থাকার বাইক র্যালি করতে গেলে পুলিশ বাধা দেয়। যাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাকবিতন্ডা বাধে বিজেপির কর্মীসমর্থকদের। যা ধস্তাধস্তিতে পরিনত হয়।