নাকাশিপাড়া: বিজেপির পরিবর্তন যাত্রার রথ অবশেষে বেথুয়াডহরীতে এলো, এলেন না দিলীপ ঘোষ
নাকাশীপাড়া বিজেপির পক্ষ থেকে বেথুয়াডহরি নিচু বাজার ফুটবল ক্লাব ময়দানে জনসভা করা হয়েছিল। পূর্ব ঘোষিত প্রচার অনুযায়ী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আসার কথা ও পরিবর্তন যাত্রার একটি রথ সেখানে আসবে। সেই সভামঞ্চে উপস্থিত থাকবেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উপচে পড়া ভিড় জমেছিল সবাই মঞ্চের সামনে দর্শক আসনে। পরিবর্তন যাত্রা রথ এসে পৌঁছালেও সেখানে এসে পৌঁছাননি দিলীপ ঘোষ। হাজার হাজার মোবাইলের মোবাইলের ফ্লাশ জ্বালিয়ে রথটির অভ্যর্থনা জানানো হয়।