পাড়া: অপারেশন ‘অমানত’-এ হারানো ওয়াকার স্ট্যান্ড উদ্ধার করে মালিককে ফেরাল আনাড়া আরপিএফ
Para, Purulia | Nov 5, 2026 পুরুলিয়ার আনাড়া স্টেশনে অপারেশন ‘অমানত’-এর অধীনে এক যাত্রীর হারিয়ে যাওয়া ওয়াকার স্ট্যান্ড উদ্ধার করে তাঁর হাতে তুলে দিল আরপিএফ। জানা গিয়েছে গতকাল আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেন থেকে এক যাত্রীর ওয়াকার স্ট্যান্ডটি অনিচ্ছাকৃতভাবে স্টেশনে থেকে যায়। বিষয়টি জানার পর আরপিএফ আনাড়া পোস্টের কর্মীরা সেটি উদ্ধার করে নিজেদের হেফাজতে রাখেন।আজ বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ পরিচয় ও মালিকানা যাচাই করে পুরুলিয়ার পাড়া থানার রানিপুরের বাসিন্দা ও যাত্রীর আত্মীয় ই