কাশীপুর: তালাজুড়ি শ্রীমতী হাইস্কুল সহ বেশ কিছু স্কুলে বিজেপির পরিদর্শন,উপস্থিত মন্ডল সভাপতি
তালাজুড়ি শ্রীমতী হাইস্কুলে বিজেপির পরিদর্শন।মঙ্গলবার কাশীপুর ব্লকের তালাজুড়ি শ্রীমতী হাইস্কুল সহ চার পাঁচটি স্কুলে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিজেপি প্রতিনিধিদল বিদ্যালয় পরিদর্শন করেন। এদিন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়দের সঙ্গে সাক্ষাৎ করে পঠনপাঠন, মিড ডে মিল-সহ স্কুলের বিভিন্ন প্রয়োজনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।