সারেঙ্গা: প্রয়াত সহকর্মীর আত্মার শান্তি কামনায় সারেঙ্গায় মৌন মিছিল ব্লক টোটো ইউনিয়নের সদস্যদের
১৫ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মৃত্যু হয় সারেঙ্গা ব্লকের গাংনালা গ্রামের বাসিন্দা পেশায় টোটোচালক গৌতম মণ্ডলের। আত্মার শান্তি কামনায় রবিবার সন্ধেয় সারেঙ্গা বাজারে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল করলেন সারেঙ্গা ব্লক টোটো ইউনিয়নের সদস্যরা। সারেঙ্গা বাজার প্রদক্ষিণ করে এই মৌন মিছিল।