সারেঙ্গা: বড়গাড়রা পেট্রল পাম্পের কাছে শনিবার সন্ধ্যায় দু'টি বাইকের সংঘর্ষে আহত ৪
সারেঙ্গার বড়গাড়রাতে দু'টি বাইকের সংঘর্ষে আহত ৪ জন। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটেছে বড়গাড়রা পেট্রল পাম্প মুখে। আহতদের চিকিৎসার জন্য প্রথমে নিয়ে আসা হয় সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। চোট গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয় বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে।